You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১ মাস আগে
ইতালিতে দিন দিন বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা। সর্বশেষ কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশনের ৩৪তম অভিবাসন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশই বিদেশি—সংখ্যায় প্রায় ৫৪ লাখ মানুষ।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে নতুন উদ্দীপনা এনে দিতে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি, দিচ্ছে বড় ধরনের ঋণ। স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সহজ এবং দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা নিশ্চিত করা।
বাংলাদেশের কর্মসংস্থানের দিগন্তে খুলে যাচ্ছে এক নতুন সম্ভাবনা। জাপানের বিশিষ্ট উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা দিয়েছেন—যেখানে প্রশিক্ষিত চালক তৈরি করা হবে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে।
ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ভিসা ও আবাসিক আইন লঙ্ঘনের কারণে সৃষ্ট বকেয়া জরিমানা এবং অন্যান্য অনিয়ম নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে। প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তাদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটি হবে অতিরিক্ত এবং শেষ সুযোগ, যার পর আর কোনো ছাড় বা সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে আরওপি।
ইউরোপের দেশ পর্তুগাল বিদেশি নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে একদম নতুন ধরনের ভিসা — নাম ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’। এই নতুন কর্মসংস্থান ভিসা আসছে আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে।