You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
৪ মাস আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য খুলে গেছে বড় সুযোগ। শ্রমিক সংকটে থাকা ইতালি ঘোষণা করেছে নতুন এক দীর্ঘমেয়াদি নিয়োগ পরিকল্পনা। ২০২৬ থেকে ২০২৮—এই তিন বছরে দেশটি কমপক্ষে ৫ লাখ বিদেশি কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশিরাও থাকছেন অগ্রাধিকার তালিকায়। ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা এবং অভিবাসনবিষয়ক প্ল্যাটফর্ম ইনফোমাইগ্রেন্টস জানায়, পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া ১৪৬ নম্বর ‘সারকাতি চলতিরি ডিক্রি’র মাধ্যমেই এই নিয়োগ কার্যক্রম শুরু হবে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ওপর অব্যাহত শোষণ, প্রতারণা এবং ঋণদাসত্বের ভয়ঙ্কর চক্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিযুক্ত বিশেষজ্ঞরা। জেনেভা থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানান—বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে পরিচালিত এই শোষণ এখন নিয়মিত, সুসংগঠিত এবং উদ্বেগজনকভাবে বেড়ে চলা একটি মানবাধিকার সংকট।