You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১ মাস আগে
উন্নত জীবনের স্বপ্নে দেশ ছাড়লেন কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের আলুকান্দা গ্রামের তরুণ আরমান মিয়া। মাত্র ৩২ বছর বয়সে পরিবারকে সুখে রাখার আকাঙ্ক্ষাই তাঁকে ঠেলে দেয় অবৈধ পথে ইতালি যাওয়ার সিদ্ধান্তে। পরিচিত দালাল জসিম উদ্দিনের প্রলোভনে জমি আর নগদ মিলে ৩০ লাখ টাকার চুক্তি হয়। সব প্রস্তুতি শেষ করে ৭ নভেম্বর লিবিয়ার উদ্দেশে রওনা দেন আরমান।
ইতালিতে দিন দিন বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা। সর্বশেষ কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশনের ৩৪তম অভিবাসন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশই বিদেশি—সংখ্যায় প্রায় ৫৪ লাখ মানুষ।
ওমানের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের জন্য নতুন এক গুরুত্বপূর্ণ বিধিমালা জারি করেছে। এই আইন সরকারি গেজেটে প্রকাশের তিন মাস পর থেকে কার্যকর হবে এবং এটি প্রবাসী কর্মী ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই নানা সুবিধা ও নিয়ম সংক্রান্ত পরিবর্তন নিয়ে এসেছে।