You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১ মাস আগে
সব প্রক্রিয়া সম্পন্ন করেও যারা এতদিন মালয়েশিয়া যেতে পারেননি—তাদের স্বপ্নপূরণের পথ অবশেষে খুলে গেছে। সরকারের বিশেষ উদ্যোগে সেই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার, ২৫ নভেম্বর—প্রথম দফায় বোয়েসেলের ব্যবস্থাপনায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে দেশটি। তবে এবার তা আগের মতো নয়—আরও কঠোর শর্তের মধ্য দিয়ে। সম্প্রতি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন করে ১০টি শর্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে এই শর্তগুলো পূরণে সক্ষম এজেন্সির তালিকা পাঠাতে বলা হয়েছে।