প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান তরুণ নেতাদের একত্রিত করে Hansen Leadership Institute নেতৃত্ব, যোগাযোগ ও কূটনৈতিক দক্ষতা বিকাশে বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকে। ২০২৬ সালের ব্যাচের জন্য আবেদন প্রক্রিয়া এখন উন্মুক্ত। নির্বাচিত অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ অবস্থান করে নেতৃত্ব প্রশিক্ষণ, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ পাবেন।
প্রোগ্রামের সুবিধাসমূহ হলো-
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব প্রশিক্ষণ
বিমান ভাড়া, থাকা-খাওয়ার সমস্ত খরচ বহন
সাংস্কৃতিক বিনিময় ও নেতৃত্ব বিকাশের সুযোগ
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সহযোগিতা বাড়ানো, যাতে তারা নিজ নিজ দেশে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।
যারা নেতৃত্ব, সামাজিক প্রভাব ও আন্তর্জাতিক সহযোগিতায় আগ্রহী, তাদের জন্য এই ফেলোশিপ হতে পারে জীবনের সবচেয়ে বড় সুযোগ। এখনই আবেদন করুন এবং নিজের নেতৃত্বের গল্প শুরু করুন যুক্তরাষ্ট্রের মাটিতে!