You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১ মাস আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য খুলে গেছে বড় সুযোগ। শ্রমিক সংকটে থাকা ইতালি ঘোষণা করেছে নতুন এক দীর্ঘমেয়াদি নিয়োগ পরিকল্পনা। ২০২৬ থেকে ২০২৮—এই তিন বছরে দেশটি কমপক্ষে ৫ লাখ বিদেশি কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশিরাও থাকছেন অগ্রাধিকার তালিকায়। ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা এবং অভিবাসনবিষয়ক প্ল্যাটফর্ম ইনফোমাইগ্রেন্টস জানায়, পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া ১৪৬ নম্বর ‘সারকাতি চলতিরি ডিক্রি’র মাধ্যমেই এই নিয়োগ কার্যক্রম শুরু হবে।
মালয়েশিয়া বাংলাদেশের কর্মী নিতে চাচ্ছে বড় কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। তবে বাংলাদেশ সরকার চাইছে, এই প্রক্রিয়া যেন সর্বাধিক এজেন্সির জন্য উন্মুক্ত হয়। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে দেশটি। তবে এবার তা আগের মতো নয়—আরও কঠোর শর্তের মধ্য দিয়ে। সম্প্রতি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন করে ১০টি শর্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে এই শর্তগুলো পূরণে সক্ষম এজেন্সির তালিকা পাঠাতে বলা হয়েছে।